
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের কয়েকদিন আগে থেকেই দেশের ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। শুধুমাত্র বাংলাদেশ নারী এ দলের ক্রিকেটাররা খেলার মধ্যে আছেন। ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু হবে খেলা। আগামী ২৩ তারিখ থেকে ওয়ানডে ফরম্যাটের বিসিএল মাঠে গড়াবে। এরপর মার্চের প্রথম সপ্তাহে জুনিয়র ক্রিকেটারদের ইয়ুথ ক্রিকেট লিগ মাঠে গড়াবে। ২০২৬ যুব বিশ্বকাপ শেষে নতুন দল এখন গঠন হবে ২০২৮ বিশ্বকাপের জন্য।