ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে চোখ যুক্তরাষ্ট্রের

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে চোখ যুক্তরাষ্ট্রের

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে হইচই ফেলেছিল যুক্তরাষ্ট্র। প্রথম পর্বে পাকিস্তানকে সুপার ওভারে হারানোর পর উঠে গিয়েছিল সুপার এইটে। সেই যুক্তরাষ্ট্র এবারও সুপার এইটে খেলার স্বপ্ন দেখছে। গতকাল রোববার চেন্নাইয়ে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখল মার্কিনিরা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে তারা। দুটি করে ম্যাচ খেলা ভারত ও পাকিস্তানের পয়েন্টও চার করে। তিন ম্যাচের সবগুলো হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে নামিবিয়ার। অধিনায়ক মায়াঙ্ক ও কৃষ্ণামুর্থির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। আর নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে তিনটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫২ রান করেন মোনাঙ্ক। চারে নামা কৃষ্ণামুর্থি ছয়টি ছক্কা ও চারটি চার মারেন ৩৩ বলে অপরাজিত ৬৮ রান করতে। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। ২০০ রান তাড়া করতে নেমে নামিবিয়া ভালো শুরু পেলেও ইনিংসের মাঝে পথ হারিয়ে ফেলে। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। ৬ উইকেটে ১৬৮ রানে আটকে যায় তাদের ইনিংস। চিপকে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায় যুক্তরাষ্ট্র। দুই ওপেনার মোনাক পাটেল ও শায়ান জাহাঙ্গীর বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

পাওয়ার প্লে’তে যুক্তরাষ্ট্রের রান বিনা উইকেটে ৬৫। সপ্তম ওভারে শায়ানের (২২) বিদায়ে ভাঙে এই জুটি। অপরপ্রান্তে থাকা অধিনায়ক মোনাক তুলে নেন ফিফটি। ৩০ বলে ৩টি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে। সাজঘরে ফেরার আগে করেন ৫২ রান। তিনে নেমে সাইতেজা মুখ্খামাল্লা ভালো করতে পারেননি। ১৭ রানে আউট হন। যুক্তরাষ্ট্রের ইনিংস এরপর টেনে তোলেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। তার শেষের ঝড়েই প্রায় দুইশ ছোঁয়া পুঁজি পায় যুক্তরাষ্ট্র। ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রান করেন তিনি। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন মিলিন্ড কুমার। ২০ বলে ২৮ রান করেন তিনি। জুটির বাকি ৫৫ রান সঞ্জয় কৃষ্ণমূর্তি একাই করেন। বল হাতে নামিবিয়ার হয়ে উইলেম মাইবার্গ ও গেরহার্ড ইরাসমাস ২টি করে উইকেট নেন। যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ক্লড ভ্যান শালকউইক এই ম্যাচেও উইকেটের স্বাদ পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত