ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নতুন কোচ কারাতে

নতুন কোচ কারাতে

বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২২৫ জন কারাতে কোচের মানোন্নয়নের লক্ষ্যে কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষা শেষ করেছে কারাতে ফেডারেশন।

গত বুধবার কোচদের শেষ পরীক্ষা হয় লিখিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। এখান থেকে উত্তীর্ণ এবং সন পাওয়া কোচেরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেক হোসেন বলেন, ‘এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় পাস করা কোচেরা এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) এবং বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) পরীক্ষা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত