ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা সুপার এইট পর্বেও তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রাখল। এইডেন মার্করামের নেতৃত্বে দারুণ ছন্দে থাকা প্রোটিয়ারা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এবার তাদের দাপুটে পারফরম্যান্সের শিকার হলো জিম্বাবুয়ে। তবে সতীর্থদের নিষ্প্রভ দিনে দ্যুতি ছড়ালেন সিকান্দার রাজা। অধিনায়কের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দেড়শ’ ছাড়াল জিম্বাবুয়ে। পরে বল হাতেও দলকে ভালো শুরু এনে দিলেন রাজা। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিসের ঝড় ও বাকিদের অবদানে জয় নিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ আফ্রিকা। গতকাল রোববার দিল্লিতে জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে তারা। প্রতিপক্ষের ১৫৩ রান ১৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা। সুপার এইটে নিজেদের গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্স-আপরা। গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল তারা। লক্ষ্য তাড়ায় ১৪ রানে ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে চাপে পড়তে দেননি ব্রেভিস। পাল্টা আক্রমণে চারটি ছক্কা ও দুটি চারে ১৮ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পরে বাকি কাজ সারেন ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডা। দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রাজা। চারটি ছক্কা ও আটটি চারে ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। জিম্বাবুয়ের আর কেউ ৩০ রানও করতে পারেননি। পরে অফ স্পিনে ২৯ রান খরচায় ধরেন তিন শিকার। ম্যাচের প্রথম বলেই লিন্ডাকে চার মারেন টাডিওয়ানাশে মারুমানি। ওভারের শেষ বলে একাদশে ফেরা বাঁহাতি স্পিনারকে ছক্কায় ওড়ান ব্রায়ান বেনেট। নিঃসন্দেহে ভালো শুরু টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের জন্য। কিন্তু পরের ওভারেই ধাক্কা খায় তারা। মারুমানির স্টাম্প ভেঙে বিশ্বকাপে নিজের প্রথম শকার ধরেন কিউনা মাফাকা। নিজের প্রথম ওভার করতে এসে বেনেটকে ফিরিয়ে দেন আনরিখ নরকিয়া। ক্রিজে গিয়েই দ্রুত রান তোলায় মনোযোগ দেন রাজা। কর্বিন বশের ওভারে দুটি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। পরে নরকিয়াকে হাঁকান একটি করে চার ও ছক্কা। আরেক প্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন তার সতীর্থরা।

ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা পারেননি রাজাকে সঙ্গ দিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত