ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

স্বাধীনতা পদক পাচ্ছেন কিংবদন্তি ক্রীড়াবিদ লিনু

স্বাধীনতা পদক পাচ্ছেন কিংবদন্তি ক্রীড়াবিদ লিনু

বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু। ১৬ বার জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না তার। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এই নারী ক্রীড়াবিদ। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন লিনু। সাবেক টেবিল টেনিস তারকা লিনু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম কিংবদন্তি। জোবেরা রহমান লিনু ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণ করছেন। লিনু সিডনি, মেলবোর্ন, পার্থ ঘুরে এখন নিউজিল্যান্ড। সেখান থেকেই সুখবর পেয়েছেন লিনু। এরপর তিনি বলেন, ‘আমি সত্যিই স্বাধীনতা পদক পেয়েছি! আমি এখন নিউজিল্যান্ডে, আনুষ্ঠানিকভাবে শুনিনি।’ বাংলাদেশ সরকার আজ বিকেলে এই বছরের স্বাধীনতা পদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেই প্রজ্ঞাপন লিনুকে দেয়া হলে তিনি বলেন, ‘সত্যি আমি অভিভূত। দেশের সর্বোচ্চ পদক আমি পাচ্ছি। এই আনন্দ-অনুভূতি ভাষা হারিয়ে ফেলছি। বাকি জীবন ক্রীড়াঙ্গন ও দেশের জন্য কাজ করে যাব।’

জোবেরা রহমান লিনু সত্তর দশক থেকে বাংলাদেশের টেবিল টেনিসে যুক্ত। তিনি একটানা ১৬ বার জাতীয় নারী চ্যাম্পিয়ন হয়েছেন। এজন্য বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন। খেলা ছাড়ার পর টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত