ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটির সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটির সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রীড়া উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) চীনের বেইজিং শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিএসইউ’র পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাং জিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে ক্রীড়াবিদ প্রশিক্ষণ, কোচ উন্নয়ন, স্পোর্টস সায়েন্স এবং গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া খাত আন্তর্জাতিক মানের জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত