
পুরোপুরি নিষ্প্রভ থেকে বিশ্বকাপ ফাইনালে হারলেও দেশে ফিরে ভক্তদের উষ্ণ অভ?্যর্থনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আনুষ্ঠানিক কোনো উদ্যোগ ছিল না, তবে স্বতঃস্ফূর্তভাবে হাজারো ভক্ত বরণ করে নিয়েছেন গত দুই আসরের ফাইনালিস্টিদের। নিউ ইয়র্কে ভীষণ হতাশার ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই করতে পারেনি আর্জেন্টিনা। পুরোপুরি রক্ষণাত্মক খেলা দলটি অতিরিক্ত সময়ে গড়ানো ম?্যাচে হারে ১-০ ব্যবধানে। গোল স্রেফ একটি হলেও ম্যাচে স্পেনের দাপট ছিল অনেক বেশি।
বিমান থেকে নেমে লাল গালিচা সংবর্ধনা পান কোচ লিওনেল স্কালোনি, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিরা।
দলের সঙ্গে আসেননি অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, ফাইনালে লাল কার্ড দেখা এন্সো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, খেরোনিমো রুলি, নিকো পাহ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাউয়েল মলিনা ও হুয়ান মুসো।
কোচ ও স্টাফদের সঙ্গে দেশে ফেরেন বাকি ১৬ ফুটবলার। পুলিশের একটি বড় দলের পাহারায় ছাদ খোলা বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি মাঠে পৌঁছায় দল। রাস্তায় ও মাঠে তাদের অপেক্ষায় ছিলেন প্রচুর ভক্ত। তারা নেচে, গেয়ে ও পতাকা উড়িয়ে দলের প্রতি জানান অকুণ্ঠ সমর্থন। এক বিবৃতিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
‘মাঠে সব খেলোয়াড় সমর্থন অনুভব করেছে এবং প্রতিনিধি দলের সবাই এমন জাতির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত যারা কখনও আমাদের ওপর বিশ্বাস রাখা ও সমর্থন করা বন্ধ করেনি। টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ফল যথেষ্ট ছিল না, তবে এটি আবারও নিশ্চিত করেছে, এই বন্ধন যে কোনো ফলাফলের ঊর্ধ্বে।’