ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিপিএল ছাড়াই ৪০ লাখ টাকা পাবে ক্রিকেটাররা

বিপিএল ছাড়াই ৪০ লাখ টাকা পাবে ক্রিকেটাররা

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেট লিগটির যাত্রা শুরুর পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের পাতা কেবল ভারী হয়েছে। চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চায় না তার বোর্ড। তবে একবারেই বন্ধ হচ্ছে না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি। আরও গোছালোভাবে আয়োজন করতে চায় বর্তমান বোর্ড। বিপিএল না হওয়াতে দেশের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছেন। যে কারণে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে দুই দফা বৈঠকও হয়েছে বিসিবির। গতকাল বৃহস্পতিবার বিসিবির পরিচালকদের নিজেদের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের কথা চিন্তা করে ঘরোয়াতে ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছেন তামিম। সবমিলিয়ে বছরে একজন খেলোয়াড় শুধু ঘরোয়া লিগ খেলে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত