ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

সিরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার উজবেকিস্তানে বি- গ্রুপের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল। এই পরাজয়ে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার বাংলাদেশের সম্ভাবনা এখন কঠিন সমীকরণের ওপর নির্ভর করছে। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

ফলে টানা দুই ম্যাচে হেরে শূন্য পয়েন্ট নিয়ে বি- গ্রুপের তলানিতে বাংলাদেশ। অন্যদিকে উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার সংগ্রহ তিন পয়েন্ট করে।

বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ আগামী রোববার ভারতের বিপক্ষে। বাছাইপর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ মূল পর্বে জায়গা করে নেবে। স্বাগতিক হিসেবে চীন সরাসরি মূল পর্বে খেলবে। ফলে টানা দুই হারে বাংলাদেশের সামনে এখন কঠিন হিসাব।

ভারতের কাছে ১-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করা সিরিয়া ম্যাচের প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৭ মিনিটে প্রথম বড় সুযোগ পায় তারা। বাইলাইন থেকে কাটব্যাক পেয়ে আবদুল্লাহ আলনাজ্জার শট নিলে বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী দ্রুত ঝাঁপিয়ে পড়ে বলটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান। ২৩ মিনিটে আবারও সুযোগ তৈরি করে সিরিয়া। আবদুল্লাহর নেওয়া শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বাংলাদেশ আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে সিরিয়ানরা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অবশ্য বাংলাদেশ কিছুটা চাপ তৈরি করে। জয় আহমেদ ফ্রি-কিক আদায় করে নিলে শেখ সংগ্রাম বল বাড়িয়ে দেন বক্সে। সিরিয়ার এক ডিফেন্ডার মাথা দিয়ে বলটি কর্নারের জন্য বাইরে পাঠান। কর্নার থেকে অধিনায়ক আবদুল রিয়াদ ফাহিম ভালো অবস্থানে থেকেও হেড নিতে পারেননি। কিছুক্ষণ পর ফাহিমের নেওয়া অ্যাঙ্গেল শটও সিরিয়ার গোলরক্ষক ইসমাইল হাদি ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। ৪২ মিনিটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

থ্রু বল পেয়ে অরক্ষিত এক সিরিয়ান খেলোয়াড়ের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৪৪ মিনিটে লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় ব্যাকহিল করে অ্যালান মামোর কাছে বল বাড়ান আবদুল্লাহ। মামোর নিচু ও জোরালো শট বাংলাদেশের জালে জড়িয়ে যায় (১-০)। এক গোলের ধাক্কা সামলানোর আগেই আবারও গোল হজম করে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত