ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিপিএল ফিক্সিংয়ে আরও কয়েকজনের নাম

বিপিএল ফিক্সিংয়ে আরও কয়েকজনের নাম

বিপিএলের সবশেষ আসর ঘিরে ছিল দুর্নীতির নানা অভিযোগ। এ নিয়ে চলছে তদন্ত, যা এখনও শেষ হয়নি।

সামনে আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল।

গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন মার্শাল। সেখানে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা প্রকাশ্যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছি এবং একজনকে এক্সক্লুডেড পারসন হিসেবে ঘোষণা করেছি।'

তবে এখানেই তদন্তের শেষ নয় বলে ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক দুর্নীতিবিরোধী প্রধান, 'আরও কিছু মামলা তদন্তাধীন রয়েছে। সামনের দিনগুলোতে আপনারা আরও অভিযোগ দেখতে পারেন।' এরমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের কেউ কেউ অভিযোগ মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে শাস্তি নির্ধারণের প্রক্রিয়ায় যেতে চাইছেন। মার্শাল বলেন, 'তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ মেনে নিয়েছেন এবং সমঝোতার মাধ্যমে শাস্তি নির্ধারণের আবেদন করেছেন। অন্যরা এখনও জবাব দেননি।'

সবশেষ যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের তারিখ ছিল ১ সেপ্টেম্বর। তাদের জবাব দেওয়ার সময়ও শেষের দিকে বলে জানিয়েছেন মার্শাল, 'সবশেষ যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের ১ সেপ্টেম্বর অভিযোগ করা হয়েছে। তাই তাদের জবাব দেওয়ার জন্য আর দুই বা তিন দিন সময় বাকি আছে। তারা চাইলে দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে শুনানির আবেদন করতে পারেন এবং অভিযোগ অস্বীকার করতে পারেন।'

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত