ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঘড়ির কাঁটা ছুটছে, বাংলাদেশ কোচের সামনে তিন দুশ্চিন্তা

ঘড়ির কাঁটা ছুটছে, বাংলাদেশ কোচের সামনে তিন দুশ্চিন্তা

আসিয়ান কাপ যত এগিয়ে আসছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে ততই যেন খুলছে নতুন নতুন প্রশ্ন। চোট, ফিটনেসের ঘাটতি, অনুশীলনের স্বল্পতা-সবকিছুর ওপরে এখন যোগ হয়েছে গোল করার মতো একজন নির্ভরযোগ্য সেন্ট্রাল ফরোয়ার্ডের খোঁজ। হাতে সময়ও বেশি নেই। ফলে টমাস ডুলির সামনে এখন একসঙ্গে কয়েকটি কঠিন সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। সান মারিনোর বিপক্ষে ম্যাচের পর দেশের বেশির ভাগ ফুটবলার প্রায় দুই মাস নিয়মিত দলীয় অনুশীলনের বাইরে ছিলেন। ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও সেই ঘাটতি দ্রুত পূরণ করা সহজ হয়নি। বিদেশে থাকা খেলোয়াড়েরা ক্লাবের হয়ে অনুশীলন ও ম্যাচ খেললেও স্থানীয়দের সেই সুযোগ ছিল না! কিংস অ্যারেনায় সাংবাদিকদের সঙ্গে ডুলি বাস্তবতাটা গোপন করেননি, 'বেশির ভাগ খেলোয়াড়ই সান মারিনো ম্যাচের পর কিছু করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত