ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস

এক মঞ্চে আন্তর্জাতিক ফাইটাররা
বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস

বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন ইতিহাসের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। আজ বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে Zulcan Fighting Championship (ZFC)-এর দ্বিতীয় আসর, ZFC ২: Pride of Bangladesh ZFC ১: The Takeover-এর সফল আয়োজনের পর এবারের চ্যম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার ফাইটাররা মোট ১০টি বাউটে মুখোমুখি হবেন, যার মধ্যে থাকছে পাঁচটি শিরোপার লড়াই।

এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম Bare-Knuckle Boxing বাউট। তিন রাউন্ডের এই লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার Will Chope ও ইরানের Mostafa Ashouri।

মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য পাঁচ রাউন্ডে লড়বেন বাংলাদেশের Masjedul Reza Omeo ও থাইল্যান্ডের Thanapat Titham; ঘরের মাটিতে এশিয়ান শিরোপা জয়ের সুযোগ থাকছে তার সামনে। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার জন্য ছয় রাউন্ডে মুখোমুখি হবেন Sura Krishna Chakma ও ইন্দোনেশিয়ার Kundimang আরও থাকছে ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে Muhammed Rashed বনাম মালয়েশিয়ার Erwandz Kalai, এবং ZFC Boxing শিরোপার আরেকটি লড়াইয়ে সিঙ্গাপুরের Sean Rafael Sanny বনাম Sirajul Rabbi প্রো এমএমএ-তে লড়বেন Manjoor Alam ও ইন্দোনেশিয়ার Filipus Rangga। নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডে মুখোমুখি হবেন Sanjida Jannat ও মালয়েশিয়ার Meredz Michael পেশাদার বক্সিংয়ে থাকছে Rakib Hossain বনাম ইন্দোনেশিয়ার Dedz Imprax, এবং সিঙ্গাপুরের Donovan McIntyre বনাম Ganadan Chakma। কার্ড শুরু হবে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে Gazi Arnaz Shampa Islam-এর লড়াই দিয়ে। নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে থাকছে তিন মিনিটের রাউন্ড, মেইন ইভেন্টে বিরতি দুই মিনিটের আর বাকি সব বাউটে এক মিনিট করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত