ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নাহিদ রানাকে নিয়ে অন্য ভাবনা প্রধান নির্বাচকের

নাহিদ রানাকে নিয়ে অন্য ভাবনা প্রধান নির্বাচকের

মিরপুরে এখন নিয়মিতই বোলিং করছেন নাহিদ রানা। অনুশীলন করছেন এশিয়ান গেমসগামী বাংলাদেশ দলের সঙ্গে। যদিও গেমসে গেমসে তিনি থাকছেন না। খেলতে পারবেন না আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচেও। কবে নাগাদ ফিরতে পারবেন দেশের দ্রুততম বোলার, সেটির একটি পরিষ্কার চিত্র পাওয়া গেল প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কাছ থেকে। এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল আগেই। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াড প্রকাশ করা হয় শনিবার। নাহিদকে রাখা হয়নি এই দলেও। দলে না থাকলেও দল বাছাইয়ে ভালোভাবেই বিবেচনায় এসেছে তার নাম।

এই ফাস্ট বোলারের ফিট হয়ে ওঠার সম্ভাব্য সময়সীমা, তাতে চাইলে তাকে হয়তো আফগানদের বিপক্ষে টেস্টে নামিয়ে দেওয়া যেত।

তবে বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বললেন, সামনের সময়ের কথা মাথায় রেখে কোনো ঝুঁকি তারা নিতে চাননি।

'নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। তাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। কাজেই এই টেস্ট থেকে সে এমনিতেই ছিটকে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত