ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির ১০ নম্বর জার্সি এখনই কাউকে দিতে চান না স্কালোনি

মেসির ১০ নম্বর জার্সি এখনই কাউকে দিতে চান না স্কালোনি

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর একসময় না একসময় ১০ নম্বর জার্সি অন্য কারও গায়ে উঠবে। তবে সেই দিন কবে আসবে, আর মেসির ঐতিহাসিক জার্সির উত্তরসূরি কে হবেন- এখনই তা নিয়ে ভাবতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসি- পরবর্তী যুগের প্রথম পরীক্ষায় বুধবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। কর্ডোবার কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৩৯ বছর বয়সী মেসি আগামী সপ্তাহে বুয়েন্স এইরেসের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বিদায় নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই মেসিকে ছাড়া দলকে কিভাবে এগিয়ে নেওয়া হবে, সেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন স্কালোনি। তবে মেসির জায়গা সরাসরি একজন দিয়ে পূরণ করার চিন্তা করছেন না তিনি। বরং নতুন পরিস্থিতির সঙ্গে খেলার ধরনেও পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা অন্যভাবে খেলার পথ খুঁজে নেব। মেসির অনুপস্থিতিতে দলকে নতুনভাবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবেই দেখছেন স্কালোনি। তিনি বলেন, এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্যই। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখাকে ঘিরেই থাকবে। সেখান থেকেই আমরা কীভাবে মানিয়ে নিতে পারি, সেটা দেখব। বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগেও নতুন সমন্বয় দেখা যেতে পারে। স্কালোনি একসঙ্গে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে অবশ্য এই দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন তিনি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এখনো নিশ্চিত করেননি স্কালোনি। তবে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা অধিকাংশ ফুটবলারই বলিভিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারেন। ওই ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছিল। সম্ভাব্য পরিবর্তনের মধ্যে ডান-ব্যাক হিসেবে আগুস্তিন জিয়াইয়ের শুরু করার কথা রয়েছে। ফাইনালে লাল কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজের জায়গায় খেলতে পারেন এজেকিয়েল পালাসিওস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত