ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!

মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!

চার দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের অনুশীলন চলছে, বিদেশি অতিথিদের নিয়ে আয়োজনের শেষ মুহূর্তের ব্যস্ততা। এর মধ্যেই এমন এক ঘটনা ঘটল, যা টুর্নামেন্ট শুরুর আগেই অস্বস্তিতে ফেলেছে আয়োজকদের! আজ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচসহ দুই কোচের দুটি আইফোন চুরি হয়েছে স্টেডিয়ামের ভেতর থেকে। এর মধ্যে বিদেশি কোচের ফোনের সঙ্গে হারিয়েছে তার ক্রেডিট কার্ডও।

ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে। শনিবার দুপুরে জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন চলছিল সেখানে। বেলা ২টায় খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেন প্রধান কোচ আনা আলোনসো ও সহকারী কোচ ডালিয়া আক্তার। কোচিংয়ের ব্যস্ততায় দুজনের মোবাইল ফোন রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই টেবিল থেকে উধাও হয়ে যায় ফোন দুটি। ঘটনাটি প্রথম টের পান সহকারী কোচ ডালিয়া আক্তার। বেলা পৌনে তিনটার দিকে নিজের ফোন খুঁজতে গিয়ে সেটি আর পাননি তিনি। পরে দেখা যায়, পাশাপাশি রাখা বিদেশি কোচ আনা আলোনসোর ফোনটিও নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত