ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর 'ভিত্তিহীন'

সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর 'ভিত্তিহীন'

নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে অনলাইনে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সংস্থাটি নিশ্চিত করেছে, টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাড়ানোর কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পায়নি। ফলে পূর্বঘোষিত ৬ দল নিয়েই নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভারত এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে পারে বলে খবর ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত