ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না

দল নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নে বাশার

দল নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নে বাশার

দল হারলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মাঠের পারফরম্যান্স নিয়ে।

সেই প্রশ্নের রেশ পৌঁছায় নির্বাচকদের ঘরেও।

কারা দল বাছছেন, সিদ্ধান্ত কতটা তাদের নিজেদের? বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যে এমন প্রশ্নের মুখে হাবিবুল বাশার জানালেন, দল নির্বাচনে স্বাধীনতার কোনো ঘাটতি নেই। বাইরের প্রভাবে দল গঠনের ধারণাও উড়িয়ে দিয়েছেন তিনি। দল নির্বাচন নিয়ে নানা সমালোচনার প্রসঙ্গে বাশারের কাছে জানতে চাওয়া হয়েছিল, নির্বাচকেরা পুরোপুরি স্বাধীনভাবে স্কোয়াড বেছে নিতে পারেন কি না। জবাবে তিনি বলেন, 'দল যখন টানা ম্যাচ হারে, তখনই এই ধরনের আলোচনা ও প্রশ্ন ওঠে; জয়ের ধারায় থাকলে এগুলো কেউ বলে না। আমরা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। নির্বাচক হিসেবে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবেই দল বেছে নিই এবং দলের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

বাশারের কথায় স্পষ্ট, দলের ফলাফলের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার যোগ দেখছেন তিনি। তবে শুধু স্বাধীনতার কথাই বলেননি, স্কোয়াডে কাকে রাখা হচ্ছে আর কাকে বাইরে রাখা হচ্ছে, সেসব সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন। সৌম্য সরকারকে না রাখার পেছনে যেমন নির্বাচকদের বিবেচনা ছিল তার খেলার সুযোগ। ওয়ানডেতে সম্প্রতি রান না পেলেও সৌম্যের ম্যাচ জেতানো ইনিংসের কথা মনে করিয়ে দিয়েছেন বাশার। তার ব্যাখ্যা, টেস্টে নিয়মিত ওপেনিং জুটির খেলার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে সৌম্যকে স্কোয়াডে বসিয়ে রাখার চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলানো বেশি কাজে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত