
হার দিয়ে লিওনেল মেসি পরবর্তী যুগ শুরু হলেও চিন্তিত নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তরুণ খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার জন?্য সময় চাইলেন বিশ্বকাপজয়ী কোচ। লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। মহাতারকা মেসি দেশের হয়ে নিজের বিদায়ী ম?্যাচ খেলার পর শনিবারই প্রথম মাঠে নামে সাবেক বিশ্ব চ?্যাম্পিয়নরা। ম?্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, দল হারলেও উরুগুয়ের বিপক্ষে ইতিবাচক অনেক কিছু তার চোখে পড়েছে।
"ওরা তরুণ আর আমরা মনে করি ওদের জন্য আমাদের সঠিক সময় খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা ওদের ফুটবল উপভোগ করার মতো সঠিক সময় তৈরি করে দিতে পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ ওরা তরুণ এবং নিজেদের সেরাটা উজাড় করে দেবে।
"আমরা আশা করতে পারি না যে, তারা দলের পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে। বিশেষ করে একটি ভালো দলের বিপক্ষে এটা খুবই কঠিন। হারারও নানা ধরন থাকে। আমাদেরও সুযোগ ছিল। প্রতিপক্ষ আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলবেই, তাদের অভিনন্দন জানাতে হবে। আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু শেষ পর্যন্ত ফল পাইনি। এর জন?্য পরিকল্পনা করা যায় না।"
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি বিদায় নেওয়ার পর একটা পালাবদলের মধ?্য দিয়ে যেতে হবে আর্জেন্টিনার। স্কালোনি আগেই বলেছিলেন, মহানায়কের বিদায়ের পর একইভাবেই তার দল খেলে যেতে পারবে না। উরুগুয়ে ম?্যাচ সেই বাস্তবতাই স্পষ্ট করে দেখিয়েছে। হারের মধে?্যও ছিল আশার ইঙ্গিত, জানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাহরা মাঝমধে?্য দেখিয়েছেন ঝলক। এই তরুণদের আরও সুযোগ দিতে চান স্কালোনি।
"আমি যখন ধৈর্যের কথা বলি, তখন আমি পুরো প্রক্রিয়া এবং দলগত পর্যায়ে ধৈর্যের কথা বুঝাই। এই খেলোয়াড়দের শান্তভাবে খেলতে দিতে হবে। আমরা সবাই জানি যে, তারকা খেলোয়াড়রা এখন এখানে নেই, তবে আমরা জানি, যারা আছে তারাও ভালো। এখন তাদের সময় দিতে হবে।
"আমাদের কাছে সেই সময় দেওয়ার সুযোগও আছে। আমরা যেভাবেই হোক লড়াই করব। এটা ভাবা ঠিক হবে না যে, তরুণরাই ম্যাচ জিতিয়ে দেবে। আশা করি (ভাবষ্যতে) তেমনটা হবে, তবে তাদের ওপর এখনই সেই দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়।" বছরের শেষ ম্যাচে কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।