ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে শ্বশুরকে পেটালো জামাই

সিরাজগঞ্জে যৌতুক না পেয়ে শ্বশুরকে পেটালো জামাই

সিরাজগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরকে পিটিয়েছে মেয়ের জামাই। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার রাণীগ্রাম মহল্লার হাফেজ আতিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ একই মহল্লার আমির হোসেনের মেয়ে হুসনেয়ারার সাথে বিয়ে হয়। প্রায় ৮ বছর আগে তাদের গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ে হয়। এ বিয়ের প্রায় দেড় বছর পর শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জামাই। মেয়ের সুখের জন্য বৃদ্ধ শ্বশুর আমির হোসেন ২ দফায় ৪০ হাজার টাকা দেয় এবং বিভিন্ন ভাবে জামাইকে সহযোগিতাও করে আসছিল। এরপরেও জামাই এ যৌতুকের জন্য স্ত্রী হুসনেয়ারাকে মারধর করে এবং প্রায় ২ মাস আগে হুসনেয়ারাকে মারপিট করে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এ নিয়ে জামাই শ্বশুর পরিবারের মধ্যে দ্বন্দ্বও চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুল্লাহ গং শ্বশুর ও তার স্বজনদের উপর হামলা করে এবং একপর্যায়ে লোহার রড দিয়ে শ্বশুরের মাথায় আঘাত ও মারপিট করা হয়।

তাকে আশংকাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত আমির হোসেনের ছেলে ইব্রাহিম বলেন, বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে এ ব্যাপারে আজই মামলা দায়ের করা হবে।

জামাই,শ্বশুর,যৌতুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত