ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভুরঞ্জন সরকারের স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং কীভাবে সেখানে পৌঁছেছেন এবং মৃত্যুর কারণ তা তদন্ত করা হচ্ছে।

নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তিনি মারা গেছেন। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হন এবং বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলেন। পরে খোঁজ নেওয়া হলে দেখা গেছে, তিনি সেখানে যাননি এবং মোবাইল ফোনও বাসায় রেখে গেছেন।

বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার জানিয়েছিলেন, তার দাদা অফিসে যাননি এবং পরিচিত পরিমণ্ডলের কোথাও দেখা যায়নি।

মরদেহ উদ্ধার,সাংবাদিক বিভুরঞ্জন,মেঘনা নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত