ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালমারীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বোয়ালমারীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারীতে জুয়ার বোর্ড থেকে মাদক, নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম পৌরসভার গুনবহায় অভিযান চালিয়ে এদের আটক করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন— উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা (৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও তাসের জুয়ার বোর্ড বসিয়ে ব্যবসা করে বলে জানিয়েছেন অভিযানিক দল।

এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১১ প্যাকেট তাস, ৩টি মোবাইলসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন যৌথবাহিনীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সকলেই মাদক চক্র এবং জুয়ার সাথে জড়িত বলে স্বীকার করেছে। মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইয়াবা,মাদক কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত