ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধন: রক্তদান কর্মসূচি শুরু

নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধন: রক্তদান কর্মসূচি শুরু

নারায়ণগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে।

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা নিজেই রক্তদান করে অনুষ্ঠান উদ্বোধন করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় দিনব্যাপী রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তারাই উপলব্ধি করতে পারবেন রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান শরীর দুর্বল করে না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।’

তিনি আরও সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

রক্তদান কর্মসূচি,তারুণ্যের উৎসব ২০২৫,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত