ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী সিটিকর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম পচা (৪৮) মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তার ১৬,বিশেষ অভিযান,রাজশাহী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত