ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে সংবর্ধনা

সিরাজগঞ্জে কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে সংবর্ধনা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই কলেজের অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব খোশলেহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মহসীন রেজা, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, এ্যাড. রবিউল হাসান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, আলহাজ্ব মিজানুর রহমান বাবলু, জয়নাল আবেদীন, মজিবুর রহমান প্রমুখ।

এ সময় কলেজ পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষক মণ্ডলী, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজ,কমিটি,সভাপতি,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত