ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে খানপুর হাসপাতাল থেকে ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জে খানপুর হাসপাতাল থেকে ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে ১৫ দালালকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলিআক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), কাকুলি আক্তার (৩৬), মোছা. রোখসানা (৫০), মোছা. মাকছুদা (২৫)।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের মধ্যে ৮ জনকে তিন দিন করে ও ৭ জনকে সাত দিনের কারাদণ্ড দেন।

ম্যাজিস্ট্রেট রাহসিন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই দালাল চক্র রোগীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। আজকের অভিযানে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযোগ রয়েছে, এই দালাল চক্রের পেছনে শহরের কিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জড়িত। এমনকি হাসপাতালের কিছু অসাধু চিকিৎসকও দালালদের মাধ্যমে কমিশন বাণিজ্যে সম্পৃক্ত বলে জানা গেছে।

সাধারণ মানুষের দাবি, দালাল চক্র নির্মূলে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে খানপুর হাসপাতালের স্বাভাবিক চিকিৎসার পরিবেশ ফিরে আসবে।

খানপুর হাসপাতাল,দালাল,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত