ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ব্রিজের মুখ বন্ধ করার অপরাধে ৩ জনের জরিমানা

সিরাজগঞ্জে ব্রিজের মুখ বন্ধ করার অপরাধে ৩ জনের জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল জোড়পুকুর এলাকায় ব্রিজের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করার অপরাধে তিনজনকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত ব্রিজের মুখে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়, এতে এলাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। এমন অভিযোগের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে জরিমানা করা হয়। এর মধ্যে বগুড়ার রোরুয়া গ্রামের মোশাররফ হোসেনকে দেড় লাখ, চান্দাইকোনার আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার এবং শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুই দিনের মধ্যে ওই ব্রিজের মুখ থেকে মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আলোকিত বাংলাদেশকে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা ভরাট করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযানে পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৩ জনের জরিমানা,ব্রিজের মুখ বন্ধ করা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত