ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় দরিদ্র-অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ

নকলায় দরিদ্র-অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ

শেরপুরের নকলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র অর্থায়নে উপজেলার দরিদ্র ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতার্ত নর-নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

এ বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পৌর প্রশাসকের কার্যালয়, নকলা থানা ও টালকী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

এছাড়া শীতার্ত নর-নারীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা ছাড়াও উপজেলা পরিষদ চত্বর ও টালকী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ করা হয়। তা ছাড়া সন্তানকে দুগ্ধ পানের সুবিধার্থে পৌরভবনের নিচতলায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নার ও পৌর এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

নকলা,প্রতিবন্ধী,হুইল চেয়ার,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত