
গজারিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার নেতৃবৃন্দ সোমবার দুপুরে মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় সংস্থাটির সভাপতি প্রাক্তন সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট আলমগীর দেওয়ান, উপদেষ্টা ক্যাপ্টেন আমিরুল ইসলাম, ইমামপুর ইউনিয়নের সভাপতি সামসুল হক, সহসভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ এবং সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংস্থার নেতৃবৃন্দ এই সময় তাদের কার্যক্রম সম্পর্কেও নবাগত জেলা প্রশাসককে অবগত করেন।