ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

নকলায় বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষিকর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে উপজেলার মোট ৩ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এর মধ্যে, ৪০০ কৃষকের প্রতিজনকে ৫ কে.জি করে উফশী জাতের ধান বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কে.জি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হবে।

নকলা,বোরো বীজ,সার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত