ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের নতুন সংগঠন, নেতৃত্বে শফিকুল-শাহিন

নারায়ণগঞ্জে টিভি সাংবাদিকদের নতুন সংগঠন, নেতৃত্বে শফিকুল-শাহিন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী বন্দর এলাকায় টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে নতুন একটি সাংবাদিক সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটির নাম রাখা হয়েছে টেলিভিশন সাংবাদিক ফোরাম।

এতে বাংলা টেলিভিশনের বন্দর ও সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামকে সভাপতি এবং সিএনএন বাংলা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি মো. শাহিন আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বন্দরের মদনপুরে অবস্থিত ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজয় টিভির জেলা প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টেলিভিশনের পারভেজ আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল এসের মো. সুমন মিয়া। অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ই-টেন টেলিভিশনের মো. সানাউল্লাহ মুন্সী।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টেলিভিশনের মো. আক্তার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও সহযোগিতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃত্বে শফিকুল-শাহিন,নতুন সংগঠন,নারায়ণগঞ্জে টিভি সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত