ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

তাড়াইলে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদরাসা, এতিমখানা, হাসপাতাল, পথচারী ও আবাসন এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার এলাকায় ঘুরে ঘুরে যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই এসব শীতার্তদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।

কম্বল পাওয়া বয়স্ক হোসনে আরা বেগম (৯০) বলেন, আমাদের শীত অনেক কষ্ট দেয়। আজ রাতে কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। এভাবে কেউ খোঁজ নেয় না। আল্লাহ তাদের ভালো রাখুক।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। এলাকার মানুষরা বলছেন, প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে শীতের কঠোরতা কিছুটা হলেও কমবে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম শীতার্ত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে। কম্বল বিতরণের পাশাপাশি যাতে প্রত্যেক শীতার্ত মানুষ সহজে সহায়তা পেতে পারে সে ব্যাপারে প্রশাসন আরও সচেতন হয়েছে।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও তানজিলা আখতার বলেন, শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে থাকেন এই অসহায় মানুষরা। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।

তাড়াইল,শীতার্ত,ইউএনও,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত