ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শতাধিক নারী-পুরুষ।

বৃহস্পতিবার সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নয়ানগর গ্রামের শতাধিক নারী-পুরুষ।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন তারা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যায় তাদের মা তাসলিমা বেগম।

এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে নিহত হন জান্নাত। তিনি গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

মহাসড়ক অবরোধ,ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক,যুবক হত্যার প্রতিবাদ,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত