ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৯ প্রার্থী

মুন্সীগঞ্জে ৩টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৯ প্রার্থী

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন আচরণবিধি মেনে আজ বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এতে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কার্যক্রমের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পরে ব্যানার-ফেস্টুন টাঙানো, সভা-সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধি নিষেধসহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এরপর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতীক বরাদ্দের আগে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা এবং প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন তারা।

প্রার্থীরা বলেন, গত কয়েকটি নির্বাচনে প্রার্থী ও ভোটাররা নানা কারণে নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন। কোনোভাবেই যেন এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রার্থীরা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও ৬টি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসন।

অবহিতকরণ সভা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তিনটি আসনের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। জেলার তিনটি আসনে মোট ১৯ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে ৬জন, মুন্সীগঞ্জ-২ আসনে ৫জন, মুন্সীগঞ্জ-৩ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুন্সীগঞ্জ-৩(সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল, বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুন্সীগঞ্জ-২(টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল সালাম আজাদ, ইসলামি ফন্ট বাংলাদেশের আশিক মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে.এম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির নোমান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আতিকুর রহমান খাঁন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ কে এম ফখরুউদ্দিন রাজী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৯ প্রার্থী,প্রতীক পেলেন,৩টি সংসদীয় আসন,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত