ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের আগমন ঘিরে উত্তাল নরসিংদী, মতবিনিময়

তারেক রহমানের আগমন ঘিরে উত্তাল নরসিংদী, মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উত্তাল নরসিংদী। নির্বাচনী প্রচারণায় তার নরসিংদী সফর সফল করতে জেলা বিএনপি আয়োজন করেছে বিশেষ মতবিনিময় সভা।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী শহরের চিনিশপুরে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমানের আসন্ন সফর ও নির্বাচনী কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলীয় নেতারা।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি জাতীয় বীর খায়রুল কবির খোকন।

তিনি বলেন, তারেক রহমানের এই সফর নরসিংদীবাসীর জন্য গুরুত্বপূর্ণ এবং নির্বাচনী গণজোয়ার তৈরিতে ভূমিকা রাখবে।

সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের সফরকে ঘিরে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মতবিনিময়,উত্তাল নরসিংদী,তারেক রহমানের আগমন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত