ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে নিখোঁজের একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

সখীপুরে নিখোঁজের একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়চওনা বিন্নাখাইরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই এলাকার শাহাদত মিয়ার ছেলে।

তিনি ঘাটাইল উপজেলার হামিদপুরে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশে একটি ইলেকট্রিক মোটরচালিত পাম্প সংলগ্ন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নাসির উদ্দিনের ছেলে মুফতি আলামিন বলেন, আমার বাবা গতকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির পাশে সেচ দেওয়ার জন্য আমাদের নিজস্ব একটি ইলেকট্রিক মোটর রয়েছে। ধারণা করা হচ্ছে সেটি চালু করতে গিয়ে আমার বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ মিয়া বলেন, নাসির উদ্দিন এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু,নিখোঁজের একদিন পর,সখীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত