ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৫ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৫ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি-সরকারপাড়ার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। ককটেলগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে তা নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ,আমবাগান,ককটেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত