ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে ওই আসনের তেতুলিয়া গ্রামে উভয়পক্ষ ভোট প্রচারণা করছিল। এ প্রচারণা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয়পক্ষ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এসময় জামায়াত সমর্থকদের প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বিএনপি,জামায়াত,সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত