ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দুটি স্থান থেকে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন— ওই উপজেলার জাহাঙ্গীর গাঁতী গ্রামের আমিন মোল্লার ছেলে সবুজ হোসেন (৩০) ও নাদোসৈয়দপুর গ্রামের রফিকুলের স্ত্রী রওশনআরা (৩৭)।

তাড়াশ থানার এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক নিখোঁজের ১ দিন পর বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। এর আগে, বুধবার সকালে তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বোয়ালিয়া গ্রামে যান এবং সেখান থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে ওই গ্রামের পুকুরে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ওই পুকুরে ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই এলাকার নাদোসৈয়দপুর গ্রামের এক গৃহবধূ বৃহস্পতিবার ভোর রাতে বিষপানে আত্মহত্যা করেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,গৃহবধূ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত