ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোণার পূর্বধলায় সক্রিয় সাংবাদিকদের সংগঠন ‘পূর্বধলা রিপোর্টার্স ক্লাব’-এর ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ‘সন্ধ্যা তারা রেস্টুরেন্টে’ এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

​রিপোর্টার্স ক্লাবের বিদায়ী সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

​নবগঠিত কমিটিতে দৈনিক একুশে সংবাদ-এর প্রতিনিধি মো. ছাইদুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি খাইরুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

​এছাড়া দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— দৈনিক সংলাপ-এর স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল এবং দৈনিক জবাবদিহি-এর প্রতিনিধি সাগর আহমেদ জজ।

​সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত-এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন খোকন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

​সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নেত্রকোণা,পূর্বধলাা,পূর্বধলা রিপোর্টার্স ক্লাব,কমিটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত