ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে ছাত্রদল প্রস্তুত: খন্দকার নাসিরুল ইসলাম

স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে ছাত্রদল প্রস্তুত: খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মধুখালী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম শেখ প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো হায়দার আলী মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে দেশাত্মবোধক গানে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ফরিদপুর-১ আসন,বিএনপি,ধানের শীষ,আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম,স্বাধীনতাবিরোধী,ছাত্রদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত