ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলছে।

রাজশাহী,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত