ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে জেলা নাগরিকদলের উদ্যোগে এই দোয়া-মিলাদ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের প্রধান উপদেষ্টা রহিমা শিকদার।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ রোমানের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের সভাপতি হুমায়ুন আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শিপলু শিকদার, মুন্সীগঞ্জ জেলা নাগরিকদলের সাধারণ সম্পাদক মো. সোহেল, সহ-সভাপতি মো. তমিজউদ্দিন মালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুন্সীগঞ্জ,খালেদা জিয়া,দোয়া,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত