ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার চর শৈলাবাড়ি গ্রামে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো, ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিবের ছেলে সুমি (২)। এ ঘটনায় আরও ১ শিশু আহত হয়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কোভিড-১৯ মোকাবেলা করতে ওই এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেন। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে।

একপর্যায়ে রোববার বিকেলে শিশুরা বেসিনের ওপর উঠলে ধসে পড়ে ঘটনাস্থলেই ওই ২ শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৩) নামের অপর শিশু গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

২ শিশুর মৃত্যু,বেসিন ধস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত