ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বোরো চাষাবাদ শুরু, ব্যস্ত কৃষকরা

সিরাজগঞ্জে বোরো চাষাবাদ শুরু, ব্যস্ত কৃষকরা

সিরাজগঞ্জে মৌসূমি ইরি বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। এ চাষাবাদে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যেই প্রায় ২৯ হাজার হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। তবে শীত জনিত কারণে এ চাষে কিছুটা বিলম্ব ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১ লাখ ৪১ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ ইরি বোরো চাষাবাদ শুরু করেছে কৃষকেরা। বিশেষ করে এ জেলার নিম্নাঞ্চল শস্যভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলার পশ্চিমাঞ্চলে এ চাষাবাদ শুরু হয়েছে এবং এ ধানের চারা রোপণে জমি প্রস্তুতও করছে কৃষকেরা। এছাড়াও সেচ কাজে ব্যবহৃত ড্রেনও সংস্কার চলছে।

স্থানীয় কৃষকরা বলছেন, এবার ইরি বোরো চাষাবাদে খরচ অনেকটা কম হয়ে থাকে। এ কারণে প্রতিবছরের ন্যায় এবারো কৃষকেরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছে। কৃষকেরা জমিতে মিনিকেট, কাটারিভোগ ও ব্রি-২৯ উল্লেখযোগ্যসহ বিভিন্ন জাতের ধান চাষাবাদ করা হচ্ছে। বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসের মাঝামাঝিতে প্রচণ্ড শীতজনিত কারণে অনেক বীজতলা বিনষ্ট হয়েছে। এ কারণে স্থানীয় হাট-বাজারে বিভিন্ন জাতের ধানের চারা সংকট ও মূল্যবৃদ্ধি ঘটছে এবং ৮০ তারে প্রতি ধানের চারা বিক্রি হচ্ছে ৪’শ থেকে ৫’শ টাকায়। সেইসাথে দিনমজুরের দামও গত বছরের চেয়ে এবার বেশি। এতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা হিমশিম খাচ্ছে। নদী নালা খাল বিল অঞ্চলেও এ চাষাবাদ করা হচ্ছে। তবে আগাম বা হাইব্রিড জাতের ধানের চারা ইতোমধ্যেই রোপণ প্রায় শেষের দিকে। অন্যান্য জাতের ধানের চারা জমিতে রোপণে শুরু করছে কৃষকেরা।

এছাড়া অনেক স্থানে সার সংকট অজুহাতে অসৎ সার ব্যবসায়ীরা সারের দাম কিছুটা বেশি নিচ্ছে। এমন অভিযোগ নজরে আসছেনা প্রশাসনের।

এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা আলোকিত বাংলাদেশকে বলেন, এ জেলার নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে ইরি বোরো চাষাবাদ শুরু হয়েছে। ইতোমধ্যেই কৃষকেরা প্রায় ২৯ হাজার হেক্টর জমিতে এ চাষাবাদ করেছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তারা এ চাষাবাদে পরামর্শও দিচ্ছেন।

আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এ চাষাবাদ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বোরো চাষাবাদ,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত