ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ না মেনে গরু জবাই করে বিরিয়ানি রান্না করার অভিযোগে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা খাবার কাকড়াজান ইউনিয়নের পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন ও নির্দেশনা দেন।

আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গরু জবাই করে বিরিয়ানি রান্না করা হচ্ছিল—এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠান বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবারগুলো নষ্ট না করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা,বিরিয়ানি রান্নার অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত