ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

তাড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে তুচ্ছ ঘটনায় মাদকাসক্ত ছেলে জুয়েলের (২৫) হাতে খুন হয়েছেন রমজান মিয়া (৪৫) নামের এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে।

পুলিশ জানায়, নিহতের বড় ছেলে জুয়েল মিয়া ধারালো দা দিয়ে তার পিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসা এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডের পরে পুলিশ ধারালো দা উদ্ধার করেছে। রক্তাক্ত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য পিতা-পুত্রের মধ্যে বিরোধের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রেক্ষিতে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তাড়াইল,মাদকাসক্ত,খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত