ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আসিফ মাহমুদ

‘অতিথি পাখি ও ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবেনা’

‘অতিথি পাখি ও ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবেনা’

এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, যারা লুটপাট করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের থেকে আপনারা টাকা নেন। কিন্তু ভোটটা তাকেই দেবেন যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, শীতকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। ঠিক একইভাবে একটি দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে অতিথি পাখিরা উড়ে যায়। একইভাবে বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি ও ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।

তিনি আরও বলেন, আপনাদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি হাসিনার মতো আর কোনো দোসর ও ফ্যাসিস্ট শাসক না চান তাহলে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে। ওই দলের নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোট চাইলে তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।

এনসিপি আয়োজিত নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এ্যাডঃ তারিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।

সিরাজগঞ্জ,আসিফ মাহমুদ,অতিথি পাখি,ব্যাংক লুটেরা,ভোট,ফ্যাসিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত