ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সাটুরিয়ায় ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়া নন গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন রাস্তার পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত বক্তারা নবম জাতীয় বেতন স্কেল জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান-সহ বিভিন্ন দপ্তরের প্রায় তিন শতাধিক কর্মচারী।

সাটুরিয়া,৯ম জাতীয় বেতন স্কেল,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত