ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে কর্মবিরতি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে কর্মবিরতি

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালিত হয়।

কর্মবিরতিতে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য আলী আকবর, আব্দুল মতিন, জহির মোল্লা প্রমুখ।

বক্তারা সবাই বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯ম পে স্কেল আমাদের অধিকার। অবিলম্বে তাদের দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।

নবম পে-স্কেল,দুর্গাপুর,কর্মবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত