ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মঙ্গলবার কিশোরগঞ্জে যাবেন জামায়াত আমির

মঙ্গলবার কিশোরগঞ্জে যাবেন জামায়াত আমির

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সফরে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতেও নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির আসা উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে নগুয়ার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম সাংবাদিকদের তার আগমনের বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হবে। সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাই তার আগমনকে কেন্দ্র করে বিকেলে শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হবে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক সামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমির ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জামায়াত আমির,মঙ্গলবার কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত